" করবো সমবায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। এর আগে, ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রায় বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে জাতীয় সংগীতের মাধ্যমে  জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সমবায় মেলায় বেলুন উড়িয়ে, ফিতা কেটে জাতীয় সমবায় দিবস, সমবায় মেলার উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি। 

এসময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম,জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।